পাবলিকের সাথে আর পাবলিক বাসেঃ
বহুদিন পর পাবলিক বাসে নোয়াখালী থেকে ঢাকা। সকালে ঘুম থেকে উঠার তাগাদা। রাতে মায়ের কাছে বিদায় নিয়ে বন্ধু দিপুর বাসায় ঘুমাতে আসলাম। মা সকালের নাস্তার জন্য জোরাজুরি করল।গরমের আধিক্য বন্ধু দিপুর এসি রুমে থাকার লোভ মায়ের সাথে রাত যাপন কেড় নিল।
ঠিক ৬ঃ৩০ এ ঘুম থেকে উঠলাম। দিপুও একই টাইমে। যথারীতি বিদায় নিয়ে রাস্তায় নামলাম। একটু হাঁটতে হলো মোটর চালিত রিক্সা পেতে।
রিক্সাওয়ালা সালাম দিয়ে কোথায় যাবেন জিজ্ঞেস করলো। সালাম দেওয়াটা এতই মোলায়েম ছিল যে মুগ্ধ না হয়ে পারলাম না। ভাড়া চাইলো আমার হিসেবে আধেকর কিছু বেশি। আমি বুঝলাম না, ঠিক আছিতো নাকি স্বপ্নে ঘুমে।
বাস কাউন্টারে আসলাম। কাউন্টারে লোক নেই। বসা এক যাত্রী। তিনি নিজেই মেনেজার পাশেই আছে বললেন। দুই/তিন মিনিট পর মেনেজার আসলেন। সালাম দিয়ে টিকিটের কথা বললাম। আমাকে নাকি চেনা লাগছে তার। সুন্দর ব্যাবহারে প্রিত হলাম।
বাস ছাড়তে ৩০ মিনিট সময় লাগবে। রাস্তার ওপারে পুলিশ কেন্টিন। নাস্তা সেরে নেওয়া উওম বিবেচনায় সেখানে গেলাম। সালাম দিয়ে মেনেজার মহোদয় কে নাস্তার কথা বললাম। তিনিও অতি ভদ্রতার সাথে মিনিট পাঁচেক দেরির কথা বললেন। সময় মতো গরম পরোটা এলো। মচমচে পরোটা, ডালভাজি আর ডিমে নাস্তা সারলাম। অনেকদিন পর তৃপ্তি নিয়ে হোটেলে নাস্তা। রান্না ঘরে উঁকি দিয়ে তাদের ধন্যবাদ দিয়ে আবার কাউনটারে আসলাম। সকালটার মতন যদি সব কিছু হতো।
মাইজদীতে পুরোন বন্ধুদের সাথে দেখা আড্ডা সেই আশি বা নব্বই দশকে নিয়ে গেল। বন্ধু সমীর, দিপু, কিরন, বশির, কামাল, মিলন, রইস, নাসিম, মাহমুদ, খসরু, জয়াগের মাহবুব ভাই ছিল গল্পের সাথি। সময় কত দ্রুত যায়। স্মৃতি সব মনে করিয়ে দেয়। মাইজদী শহর ঘিরে আমার সব ইমোশন। সময় অনেক পেরিয়েছে, কিন্তু মনে হয় এইতো সেদিন।
২৪ তারিখ থেকে ২৬ রাজনীতি, আমজনতার কাছাকাছি, গ্রামের বাড়ি সব মিলিয়ে মন্দ হয়নি।
শুধু ভাংগা জনপদে চলতে গিয়ে হাড়গুলো ভাঙার অবস্থা হয়েছে। একটি রাস্তাও নেই মাংসওয়ালা। সব কংকালসার। দুবারের বন্যায় রাস্তা এখন ছোট বড় ডোবা। বন্যায় নোয়াখালী আর ফেনী সবচেয়ে ক্ষতিগ্রস্ত অথচ বরাদ্দ নাকি অপ্রতুল। প্রভাবশালী উপদেষ্টা আধেক বরাদ্দ নিয়ে গেছে তার থানায়, অন্য জেলায়। ওনারা ভোট করবেন, তাই ভোটের বলি আমরা। টকশোতে যাতে এ অনিয়মের কথা বলি মনে করিয়ে দিল বন্ধু মিলন আর গায়ের পরিচিত স্বজন।
ভালো থাকবেন সবাই যারা সংযুক্ত ছিলেন আমার সাথে বিভিন্ন অনুসঙ্গে।