Written by Barrister Omar Farouq

ভুল থেকে শিক্ষাঃ
একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার মনোজগতে কাংখিত পরিবর্তন ঘটিয়েছে। আমি ক্ষমা চাইতে দেরি করিনা ভুলের পর বা কারো ক্ষতির কারন হলে। ক্ষমা চাইতে দেরি হওয়া মানেই আমার অশান্তি দ্বিগুণ হওয়া। কেউ যদি আমার ক্ষমা নিয়ে আনন্দ পায় বা সে নিয়ে ভর্ৎসনা করে তাতেও আমার লাগে না।
এবার আসি বিষয়ের উপর। আমরা কত কত অভিযোগ দেই তরুন প্রজন্মকে। উঠতি বয়সী কিশোর তরুন।তাদের কখনো কিশোর গ‍্যাং বলি, বখে যাওয়া তরুন বলি, বলি ড্রপ আউট সন্তান। মোবাইল আসক্তিদের কি নামে ডাকবো জানিনা। তাদের বিরুদ্ধে কত বিরক্তি, কত ঘৃণা। কিন্তু তাদের এসব হবার কার্যকারণ কি খতিয়ে দেখেছি? তাদের সাথে কি কথা বলেছি? তাদের পছন্দ অপছন্দ জেনেছি? সবাই এম এ বা বি এ পাস করবে সেটিতো হয়না, পৃথিবীর কোথাও হয়নি। উন্নত বিশ্বে তাদের নিয়ে গবেষণা হয়? তাদের কাউন্সেলিং এর মাধ্যমে এ বয়সের সব অড এড্রেস করা হয়। তাদের পছন্দের কাজে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। আমরা শুধু এদের রাজনৈতিক হাতিয়ার বা মাদক কারবারের সহযোগী বা শ্লোগান মাষ্টার বানাই একান্তই রাজনৈতিক প্রয়োজনে। সম্ভাবনাময় তরুন প্রজন্ম অনেকটা বনসাই হয়ে পড়ে একটু ভুলে। ছোট বয়সের হিরোইজমের নেশা সারা জীবনের কান্না হয়ে রয়।
স্কুলের হেডমাষটার বা ক্লাস শিক্ষক জানবে তার ছাত্র ছাত্রীরা কেন ক্লাস করেনা বা ক্লাসে আসেনা। তাদের কাজই কিশোরদের স্কুল মুখি করা, পড়াকে আনন্দদায়ক করা। স্কুলের মেনেজিং কমিটির কাজ স্কুল ভালোভাবে চলছে কিনা। মাষ্টার ঠিকমতো ক্লাসে আসছে কিনা, গার্ডিয়ানদের সাথে শিক্ষকদের মেলবন্ধন তৈরি করা। ভালো সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করা, এলাকার শিক্ষিত গন‍্য মান‍্যদের দিয়ে মটিভেটেড কাজ করানো। কিন্তু হায় সে কাজ কি হচ্ছে তা এখন গবেষণার বিষয়। শিক্ষক ব‍্যাসত মেনেজ করতে কমিটিকে, কমিটি ব‍্যাসত উন্নয়ন কাজে শরিক হতে, ভর্তি বানিজ্য করতে বা তার পুরো দলীয় রাজনীতি কায়েম করতে। রাজনীতির যাতাকলে সম্ভাবনাময় তরুন প্রজন্মের প্রান যায় যায় অবস্থা। সারা বাংলাদেশ মানহীন শিক্ষায় সয়লাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাস নাম্বার পায়না জিপিএ পাঁচ।
যারা সমাজে উঁচু যায়গায় আছে বা ভালো চিন্তক আছে তাদের অনেক কাজ এদের নিয়ে। অভিযোগ আর অভিযুক্তদের মায়ায় নিতে হবে। তাদের শুনতে হবে। পর্যাপ্ত খেলার সামগ্রী দিতে হবে। টাকার যোগান দিতে হবে শিক্ষাদান‍ে, হউক ভোকেশনাল, সাধারণ বা মাদ্রাসা শিক্ষা। প্রশাসন ও লোকাল কেপাবলদের সমন্বয়ে কাজ করতে হবে। সে কাজ হয়ত স্মুথ হবেনা। বেনিফিসিয়ারী বাধা দিবে, ময়লা রাজনীতি পথের কাঁটা হবে, শক্তিশালী সকল বাধা অতিক্রম করে এগুতে হবে। সেক্ষেত্রে অভিভাবকদের বড় ভূমিকা রাখতে হবে। ভুমিকা রাখতে হবে সম্মিলিতভাবে। বাবাও মা বা ঘনিষ্ঠ স্বজনের অংশ গ্রহনে সহজ হব প্রজন্মের সঠিক পথে আসা। নতুন প্রজন্ম নতুন ভাবে সাজুক, আদর্শ নাগরিক হয়ে আলো ছড়াক, নিরাপদ রাখুক চারিপাশ।
ব‍্যারিসটার ওমর ফারুক
বসুন্ধরা, সকাল ৭ঃ৩০
২৯/০৯/২৫