পাপে ঘেরা জীবনে পূর্ণ ঘেমে মরেঃ আমি দৌড়াচ্ছি। খুব জোরে খুব বেগে। পেরেশানি, ভয়, ঘামে শরীরে বন্যাসম। এই বুঝি ধরে ফেলল। আমার পিছনে শাপ, নেকড়ে, বাঘ, ভাল্লুক, সিংহ সবাই । টার্গেট আমি। আমি সবার খাদ্য । দৌড়ে কখনো পাহাড়, কখনো ঘন জংগল, কখনো উওাল সাগর। খুব কাছে চলে আসে ওরা। মাঝে মাঝে শব্দ শুনি ওদের প্রান্ত থেকে। বলতে শুনি ওরা নাকি আমার পাপ, কেউ মিথ্যা বলেছি সে, কেউ মোনাফেকির, কেউ ঠকানো, দালালি, কেউ অভিনয় বা মাঝামাঝি । আমি এত এত পাপ কবে করেছি । আল্লাহ আমাকে বাঁচাও এ যাএা। আমি আর কিছু হবোনা। তোমাকে বাঁচিয়েছি আমি করোনা কালে, বলেছিলে ভালো হবে চিরতরে মনে আছে শুয়োর হারামজাদা । পেরেশানি বেড়ে যাচ্ছে, ধরা খাচ্ছি, ওরা আমায় ধরে ফেলছে। আমি লাফ দিলাম শুন্যে। পড়ে যাচ্ছি অথৈ গহ্বরে । ঘুম ভেঙ্গে দেখি আমি শুয়ে আছি খাটে শরীর ভিজা ঘামে বেগমের হাহুতাস, আমি নাকি মরে বেঁচে গেছি । স্বপ্ন, স্বপ্নে পাহাড় বা সাগরে পড়ে বেঁচে উঠা কমন সবার জীবনে। পাপ পিছু নিয়েছে জন্তু জানোয়ার হয়ে, পূর্ণ বাধা হয়ে দাঁড়িয়েছে এ যাএায় বাঁচাতে।